প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : ২৪৭)

X
বিদায় অনুষ্ঠান
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মোঃ আবু বকর সিদ্দিক রাজন।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাগাতীপাড়া পাকা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি রহুল আমিন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি’র আহবায়ক মতিউর রহমান, সাবেক মেম্বার আব্দুল আজিজ, শাহাজামাল সাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ আলী।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।