প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : ১৪২)

X
আর্থিক সহায়তা প্রদান
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী রহমতপুর গ্রামের দিনমজুর মোঃ বাবুল ইসলামের অসহায় পরিবারকে নগদ ৪ হাজার ৫০০ টাকা সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে এই অর্থ হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মতিন ইসলাম ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বাবুল ইসলামের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগমের সিজার অপারেশনের পর জরায়ুতে টিউমার ধরা পড়ে। ঠাকুরগাঁওয়ে জরুরি ভিত্তিতে আরেকটি অপারেশন করা হয়। বর্তমানে তাঁর নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন। বাবুল ইসলাম দিনমজুরি করে ৬ সদস্যের সংসার চালান। তিন মেয়ে ও ৪০ দিনের এক ছেলে সন্তান রয়েছে তাঁর। জমিজমা বলতে শুধু বসতভিটা থাকায় চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
সংগঠনের সভাপতি মতিন ইসলাম জানান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ ব্যাপারে বাবুল ইসলাম জানান, এই অর্থ দিয়ে কিছুদিনের ওষুধ কিনতে পারবেন। তিনি সহায়তাকারী সংগঠন ও ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।