পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণ করার ঘটনায় মূলহোতা মোঃ নাঈম (২০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪,

2026-04-16T19:36:00+00:00
2026-04-16T19:36:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৩৭)
অপহরণের মূলহোতা নাঈম
X

অপহরণের মূলহোতা নাঈম

শেরপুর  সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া  ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণ করার ঘটনায় মূলহোতা মোঃ নাঈম (২০)কে গ্রেফতার করেছে  র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।  

১৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ও র‌্যাব-০১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করাসহ ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ সূত্রে জানা  যায়,  অপহরণকারী নাঈম  কৌশলে স্কুল পড়ুয়া ভিকটিমের পিতার মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ রাস্তাঘাটে উত্যক্ত করতো। এ ঘটনা ভিকটিমের পিতা জানতে পেরে নাঈমকে উত্যক্ত ও রাস্তা ঘাটে বিরক্ত না করার জন্য বলেন। এতে নাঈম আরো ক্ষিপ্ত হয় এবং ভিকটিমের ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন সুযোগ খুজতে থাকে।

পরে সুযোগ পেয়ে গত ৩০ মার্চ সন্ধ্যার দিকে  ভিকটিম প্রাইভেট পড়া শেষে নিজবাড়িতে ফিরার সময় পথিমধ্যে নাঈম ও এজাহারনামীয় অপর আসামিরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শেরপুর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। পরে র‍্যাব উক্ত মামলা ছায়াতদন্ত শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করে এবং  আসামি নাঈমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট  হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy