জমজমাট বিজ্ঞান মেলা: উদ্ভাবনের আলোয় উজ্জ্বল লোহাগড়া

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় দু'দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড

2026-04-16T19:42:08+00:00
2026-04-16T19:42:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমজমাট বিজ্ঞান মেলা: উদ্ভাবনের আলোয় উজ্জ্বল লোহাগড়া
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ১০৯)
লোহাগড়ায় বিজ্ঞান মেলা
X

লোহাগড়ায় বিজ্ঞান মেলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় দু'দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার পৃষ্ঠপোষকতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার চন্দ্রলিকা, আইসিটি অফিসার ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলার বিকল্প নেই বলেও তারা মত দেন।

এবারের আয়োজনে উপজেলার ১৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি কলেজ এবং ১টি মাদ্রাসা অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় লোহাগড়া আদর্ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং দ্বিতীয় স্থান অর্জন করে নবগঙ্গা ডিগ্রি কলেজ।

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy