প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৫৬)

X
মেলার নামে জুয়ার আসর
টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজানের পঞ্চাশী বটতলা বাজারে বৈশাখী মেলার নামে প্রকাশ্য দিনে রাতে মেলার জুয়ার আসর চলেছিলো। এমন সংবাদে বুধবার রাতে সাড়াশি অভিযানে জুয়ার আসর ভেঙ্গে দিয়ে অনুমতিবিহীন মেলা পন্ড করে দিয়েছে ধনবাড়ী উপজেলা ও থানা প্রশাসন।
রাতভার মেলায় চালানো হয় নাটকের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরসহ লটারি। শুধু এই পঞ্চাশী বটতলাই নয় জেলা প্রশাসকের অনুমতিবিহীন ভাবে বীরতারার কেন্দুয়া, রাজার হাট, বলিভদ্রের কেরামজানিতে চলছে মেলা।
গ্রাম্য এলাকায় মেলার নামে রাতভর শব্দ দূষণ, চুরিসহ চলে মাদক বেচাকেনা। এতে ধনবাড়ী অঞ্চলের এসএসসি ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের উপরে পড়ছে নেতিবাচক প্রভাব বলে ক্ষোভে ফুসে ওঠেছে অভিভাবকসহ এলাকাবাসী।
এমন সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন কেন্দুয়া, রাজার হাটে সাড়াশি অভিযান পরিচালনা করে মেলার নামে অসংঙ্গতিপূর্ণ কর্মকান্ড পেলে ব্যবস্থা নেয়াসহ পঞ্চাশী বটতলা এলাকায় উপস্থিত হলে জুয়াড়ি ও আয়োজকরা দৌড়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে মেলায় জুয়ার আসর ভেঙে দিয়ে মেলা বন্ধ করে সকল মালামাল জব্দ করা হয় বলে জানান ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলী মেলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, মেলা কমিটিতে সভাপতির স্থলে আমার নাম ব্যবহার করে এমন মেলার নামে জুয়ার আসর চালিয়েছে আমি অবগত নই। তবে, বিগত সময়ে মেলার নামে ২৫ মার্চ কালো রাত্রিতে ও ২৬ মার্চ রাতে বিগত সময়েও আশ্লীল নৃত্য পরিচলানা করেছিলো আমি প্রতিবাদ করেছিলাম। তবে, বর্তমানে যারা এমন কর্মকান্ড পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
এ বিষয়ে মেলার স্থলে কমিটির আয়োজক ইউপি সদস্য আব্দুর রহিম, সোহেল রানা ও কামরুজ্জামান স্বপনের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসারসহ অভিযান পরিচালনা করে সকল কর্মান্ড বন্ধ করা হয়। জুয়াড়িসহ মেলা কমিটির লোকজন পালিয়ে যায়।