কালিয়ায় বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

এক আবেগঘন পরিবেশে সহকারী মৌলভী মোঃ ফরিদ আহমেদ শেখের অবসরজনিত বিদায় এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

2026-04-16T21:24:43+00:00
2026-04-16T21:24:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৩৬)
বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
X

বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

এক আবেগঘন পরিবেশে সহকারী মৌলভী মোঃ ফরিদ আহমেদ শেখের অবসরজনিত বিদায় এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে  টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল সাঈদী। এ সময় বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ দ্বীন ইসলাম মোল্লা ও প্রতিষ্ঠাতা সদস্য বদিউর রহমান মোল্লা। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন।

এছাড়া বিদায়ী সহকারী মৌলভী মোঃ ফরিদ আহমেদ শেখের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তার অবদানের কথা স্মরণ করেন এবং তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এসময় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ দ্বীন ইসলাম মোল্লার অর্থায়নে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি বলেন শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা এবং তাদের উৎসাহ জোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy