মাদক আনতে অস্বীকৃতি, যুবককে ছুরিকাঘাত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে আক্তার হোসেন(১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা

2026-04-16T21:59:15+00:00
2026-04-16T21:59:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক আনতে অস্বীকৃতি, যুবককে ছুরিকাঘাত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ৩২৩)
যুবককে ছুরিকাঘাত
X

যুবককে ছুরিকাঘাত

মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে আক্তার হোসেন(১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামে এঘটনা ঘটে।

আহত আক্তার হোসেন  উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের নুর করিম বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত নুর নবী ভূট্টুর ছেলে ও হোন্ডা চালক মোঃ আক্তার হোসেনকে একই এলাকার মোঃ বাহারের ছেলে মোঃ অলি উদ্দীন ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

অভিযোগ রয়েছে, ইয়াবা সেবনকারী অলি উদ্দীন আক্তারের কাছে ইয়াবা ট্যাবলেট এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটায়।

আহত আক্তার হোসেন এর বড় ভাই নুর হোসেন বলেন, দ্রুত উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার পরিবার ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় চরজব্বর থানা অফিসার ইনচার্জ মো.লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবে আহতের ছবি পেয়েছি। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy