আড়াইহাজারে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আড়াইহাজার উপজেলা কৃষি অফিস,

2026-04-17T13:56:49+00:00
2026-04-17T13:56:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ২৭৮)
X

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আড়াইহাজার উপজেলা কৃষি অফিস, নারায়ণগঞ্জের অনুকূলে বরাদ্দকৃত প্রদর্শনীর উপকরণসমূহ নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে একযোগে প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

প্রদর্শনী বাস্তবায়নের জন্য জমির অবস্থান, ফসল চাষের উপযুক্ত এলাকা এবং দক্ষ কৃষকদের নির্বাচন করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, ২০২৫-২৬ অর্থবছরের চলমান খরিফ-১ মৌসুমে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ধানজাত ফসল (আউশ ধান) ১২টি, পাট ফসল ৫টি, তেলজাতীয় ফসল (তিল) ৫টি, মসলা জাতীয় ফসল (মরিচ) ৪টি, বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য সবজি (লতি কচু) ৩টি এবং বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল (পটল) ২টি মোট ৩১টি প্রদর্শনী স্থাপনের নির্দেশনা রয়েছে। তিনি আরও জানান, এসব নির্দেশনার আলোকে প্রদর্শনীর উপকরণ একযোগে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। 

এতে কৃষকরা একসঙ্গে সব উপকরণ পেয়ে সন্তুষ্ট হয়েছেন এবং প্রদর্শনী প্লট স্থাপন সহজ হবে। বিতরণকালে উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের জমি প্রস্তুত, আগাছা নিয়ন্ত্রণ, ফসল কর্তন ও পরিবহনসহ বিভিন্ন কাজে প্রকল্পের নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে স্বচ্ছতার সঙ্গে সহায়তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, প্রদর্শনীর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ফসল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। “ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প”-এর লক্ষ্য বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy