তেল না পেয়ে বাইক রেখে উধাও, ১২ দিনেও ফেরেনি চালক!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রংপুরের একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার উদ্দেশ্যে রেখে যাওয়া হয় একটি মোটরসাইকেল। ১২ দিন পার হলেও মালিকের খোঁজ

2026-04-17T17:08:26+00:00
2026-04-17T17:08:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেল না পেয়ে বাইক রেখে উধাও, ১২ দিনেও ফেরেনি চালক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৮৯)
পাম্পে রেখে যাওয়া সেই মোটরসাইকেল
X

পাম্পে রেখে যাওয়া সেই মোটরসাইকেল

রংপুরের একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার উদ্দেশ্যে রেখে যাওয়া হয় একটি মোটরসাইকেল। ১২ দিন পার হলেও মালিকের খোঁজ মেলেনি। এ ঘটনা ঘিরে নগরজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনের এক পাশে নিরাপদে রাখা রয়েছে একটি মোটরসাইকেল।

জানা যায়, রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে তেল নিতে এসে লাইনে রেখে যান একটি মোটরসাইকেল। টিভিএস কম্পানির মেট্রো প্লাস মডেলের মোটরসাইকেল যার নম্বর প্লেটে লেখা রয়েছে ‘রংপুর মেট্রো-হ ১১-০৫৭২’। গত ১২ দিন ধরে পড়ে আছে, কিন্তু তার চালকের কোনো খোঁজ নেই। 

বিষয়টি এখন পাম্প কর্তৃপক্ষের জন্য যেমন উদ্বেগের, তেমনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম বলেন, ‘সেদিন তেল বিক্রি শুরু হলে দেখি লাইনে একটি মোটরসাইকেল রাখা, কিন্তু চালক নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো কাছাকাছি কোথাও গেছেন, কিন্তু অনেক সময় পার হলেও তিনি আর আসেননি। পরে অন্য গ্রাহকদের অসুবিধা হওয়ায় আমরা সেটি সরিয়ে পাশে রেখে দিয়েছি।’

তিনি আরো জানান, ‘সেদিন রাতেও পাম্প বন্ধ করার সময় দেখি মোটরসাইকেলটি সেখানেই আছে। পরদিন সকালেও একই অবস্থায় ছিল। এরপর আমরা সেটিকে পাহারাদারদের জিম্মায় রাখি। কিন্তু এখনো পর্যন্ত মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

ফিলিং স্টেশনের কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোটরসাইকেলটি এমন জায়গায় রাখা ছিল, যা ক্যামেরার আওতার বাইরে। ফলে চালকের পরিচয় জানা সম্ভব হয়নি।’

পাম্পের ম্যানেজার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলটি আমাদের জন্য এক ধরনের দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy