সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সংশ্লিষ্ট এক কর্মকর্তার

2026-04-17T19:37:02+00:00
2026-04-17T19:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৩৬)
মোছাম্মৎ তাসলিমা খানম
X

মোছাম্মৎ তাসলিমা খানম

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সংশ্লিষ্ট এক কর্মকর্তার ফুপু মোছাম্মৎ তাসলিমা খানম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের আত্মীয়।

গত ১২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।

তাসলিমা খানম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাবেক বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন শিকদারের সহধর্মিণী। মিরন শিকদার ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ ২৫ বছর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। স্বামীর রাজনৈতিক জীবনে তাসলিমা খানম নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিতর্ক এড়াতে কখনো সরাসরি কোনো পদ গ্রহণ করেননি।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের উপজেলা নির্বাচনে মিরন শিকদারের পক্ষে প্রচারণায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২ সালে স্বামীর মৃত্যুর পর কিছুটা ভেঙে পড়লেও পরবর্তীতে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কাজ করে তার বিজয়ে ভূমিকা রাখেন বলে জানা গেছে।

ব্যক্তিগত জীবনে তাসলিমা খানম ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মফিজুল ইসলামের মা। পাশাপাশি তিনি আওড়া বুনিয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান।

রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্য হিসেবে তিনি নারীর ক্ষমতায়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে তিনি আগামী দিনে আরও বিস্তৃতভাবে জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান বলেও জানান।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy