প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:২১ পিএম (ভিজিট : ৫৬১)

X
এমপি আবুল কালাম
এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর।আপনাদের এই ভালোবাসা আমাকে আগামীতে মির্জাপুরের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে।তিনি উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে এক বিশাল সংবর্ধনা প্রদান করেছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শুক্রবার সকালে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.মো: ফজলুল হক,শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:ওছমান গনি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন:উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার হায়দার,বাংলাদেশ শিক্ষক সমিতি(টাঙ্গাইল জেলা শাখা) সভাপতি মো: আব্দুল কাদের,মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ,মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো: হযরত আলী মিঞা, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ,মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম.মহসীন প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।