নাচোলে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা | নাচোল নিউজ

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি নির্দেশনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ভারপ্রাপ্ত ইউএনও সুলতানা রাজিয়ার নেতৃত্বে পৌর এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চলে।

2026-04-18T11:06:54+00:00
2026-04-18T11:06:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ১৬০)
নাচোলে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
X

নাচোলে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

​সপ্তাহের প্রতি শনিবার সারাদেশে মশকবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা রাখতে সরকারি নির্দেশনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান’ পরিচালিত হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া এই সমন্বিত অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় তিনি নাচোল পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ঝোপঝাড় পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণের কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন।

​এই জনকল্যাণমূলক কার্যক্রমে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষণীয়। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন, প্রভাষক ইয়াকুব আলী, আমীর, উপজেলা জামায়াত।​আমানুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি, পৌর বিএনপি। আশরাফুল হক, সহকারী প্রকৌশলী, নাচোল পৌরসভা।

​পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, "ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কেবল অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। সরকারি নির্দেশনা মেনে সপ্তাহের প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখছি যাতে মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা যায়।"

​পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে ড্রেন পরিষ্কার এবং মশক নিধন স্প্রে করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। রাজনৈতিক নেতৃবৃন্দও প্রশাসনের এই মহতী উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে জনস্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​পৌর এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। মূলত জনস্বাস্থ্য সুরক্ষা এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এই ‘সমন্বিত অভিযান’ নাচোলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।




  বিষয়:   নাচোলে পরিচ্ছন্নতা অভিযান  মশক নিধন নাচোল  নাচোল উপজেলা প্রশাসন  সুলতানা রাজিয়া ইউএনও  ডেঙ্গু প্রতিরোধ চাঁপাইনবাবগঞ্জ। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy