রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

রাজধানী

প্রচণ্ড গরমের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক

2026-04-18T11:09:04+00:00
2026-04-18T11:09:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রচণ্ড গরমের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোনো কোনো স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাবে গত কয়েকদিনের তুলনায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy