ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর চৌধুরীর দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

সারাবাংলা

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক দু'বারের চেয়ারম্যান আবুল বশর মোঃ ছদরুল উলা

2026-04-18T11:16:45+00:00
2026-04-18T11:16:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর চৌধুরীর দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৬৫)
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার দাফন সম্পন্ন
X

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার দাফন সম্পন্ন

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক দু'বারের চেয়ারম্যান আবুল বশর মোঃ ছদরুল উলা চৌধুরী বশর মিয়া আর নেই। 

তিনি বুধবার বিকেলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন। (ইন্না-লিল্লাহি ------- রাজিউন)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল দিঘিরপাড় সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মরহুমের জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম, জেলা পরিষদের সাবেক সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবিদ হোসাইন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল হাই, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, জেলা স্কাউট সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy