প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম (ভিজিট : ২৩১)

X
বাঁশখালীতে বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসার ইসলামী শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ বরুমছড়া জিয়াউল উলুম নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ও হেফজখানার দুইদিন ব্যাপী বার্ষিক সভা উপলক্ষে ইসলামী শিক্ষা প্রদর্শনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষক-পরিচালকদের সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পুকুরিয়া ইউপিস্থ দক্ষিণ বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসা মাঠে দুইদিনব্যাপী বার্ষিক সভা শেষে অনুষ্ঠিত ইসলামী শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভায় বাঁশখালী কোর্টের পিপি ও অত্র মাদ্রাসার দাতা সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দীন নূরীর সঞ্চালনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন নূরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আজিম, মাঈনুল হক পলাশ, শোয়াইবুল ইসলাম কায়েস, দিদারুল ইসলাম, শাহাদাত হোসেন, জসিম উদ্দীন, আশফাকুর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, 'বরুমচড়া একটি প্রসিদ্ধ ও গুণী মানুষদের গ্রাম। বর্তমানে দক্ষিণ বরুমছড়া জিয়াউল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসা ও হেফজখানা যেন এই এলাকার আলোকবর্তিকা। সুদক্ষ শিক্ষক, পরিচালকদের আন্তরিকতা, অভিভাবকদের যত্ন ও মনোরম পরিবেশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর থেকে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে। এখানকার শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানেও কৃতিত্ব ও সাফল্যের সঙ্গে আলো ছড়িয়েছে। পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আলেম হয়েছেন। আশাকরি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে এগিয়ে যাবে।'
এ সময় দুইদিন ব্যাপী বার্ষিক সভার অনুষ্ঠান শেষে ইসলামী শিক্ষা প্রদর্শনীর প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদ্রাসা শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।'#