নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ইলেন ভুট্টো

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় অসহায় নারীদের স্বাবলম্বী করা, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার প্রসার এবং

2026-04-18T12:48:03+00:00
2026-04-18T12:54:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ইলেন ভুট্টো
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ১২:৫৪ পিএম  (ভিজিট : ৯৪)
নলছিটিতে অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিতরণী অনুষ্ঠান
X

নলছিটিতে অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিতরণী অনুষ্ঠান

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় অসহায় নারীদের স্বাবলম্বী করা, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার প্রসার এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তার লক্ষ্যে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, ৩নং কুলকাঠি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলার বিভিন্ন মন্দিরে ৪ সেট বাদ্যযন্ত্র, বিভিন্ন বিদ্যালয়ে ১৫ সেট খেলাধুলার সামগ্রী এবং ৩৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy