কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা

2026-04-18T14:35:45+00:00
2026-04-18T14:35:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৩১)
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
X

কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে ও মো. আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন 'আর্শীরবাদ মিষ্টান্ন ভান্ডার'-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।

এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০হাজার টাকা।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাস চলতি মাসে সফল ভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। প্রতি মাসেই তিনি ৫ থেকে ৬ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তা সফল করতে সক্ষম হয়। কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে ১৮ মাসে প্রায় অর্ধশত মাদক বিরোধী অভিযান সফল ভাবে পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস। 

এলাকার সচেতন মহল মনে করেন থানার প্রতিটি অফিসার এভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসায়ীসহ মাদক থাকবেনা। তারা এসআই সুজন বিশ্বাসের মতো মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য থানার সকল অফিসারদের প্রতি আহবান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy