প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম (ভিজিট : ২০৪)

X
মতলব উত্তর মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর মান্দারতলী মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৮ এপ্রিল) বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর। সহকারী প্রধান শিক্ষক রেহান উদ্দিন, ও সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম এর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ সিরাজুল মুনির।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন বিষয়ক এর পরিচালক সৈয়দ আহমদ বাদল, আব্দুর রব নাঈম, দেওয়ান সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকার দেওয়ান মামুনুর রশিদ, প্রফেসর ডাঃ দেওয়ান আসাদুল্লাহ, তাজ আহমেদ বাবু, দেওয়ান আশিক, মন্জুর আহমেদ, ইন্জিনিয়ার হাবিব।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন তামিম আহমেদ, নাজমুল হাছান, এবং ফাহমিদা নওরিন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।