প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম (ভিজিট : ৬০)

X
প্রাইমারি স্কুলে শিক্ষার মান কমে গেছে, বাড়াতে হবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্কুল, কলেজ,মসজিদ মন্দির ও মাদ্রাসার দিকে আমাদের নজর আছে। শিক্ষার মান বাড়াতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বধোনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রাইমারি স্কুলে শিক্ষার মান কমে গেছে। আর প্রাইমারি স্কুল হচ্ছে আসল পড়ালেখার ভিত। যদি সেখানে সঠিক পড়াশোনাটা না হয়, সঠিকভাবে যদি ক্লাসটা না হয়, স্কুল যদি জরাজীর্ণ থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে সেই ভিতটা দুর্বল হবে। ভিতটা যেন শক্ত হয়, শক্তিশালী হয়, মজবুত হয়, এছাড়া আপনার পরিবারের সন্তান যেন পড়ালেখা করে ভবিষ্যতে সবার মুখে হাসি ফোটাতে পারে সেদিকেও আমাদের বিশেষ নজর আছে।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।