পত্নীতলায় ইউএনও আলিমুজ্জামান মিলনের বিদায় সংবর্ধনা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

সারাবাংলা

নওগাঁর পত্নীতলায় বদলিজনিত কারণে ইউএনও আলিমুজ্জামান মিলনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

2026-04-18T15:06:34+00:00
2026-04-18T15:13:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় ইউএনও আলিমুজ্জামান মিলনের বিদায় সংবর্ধনা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৩:১৩ পিএম  (ভিজিট : ১১৯)
আলিমুজ্জামান মিলন
X

আলিমুজ্জামান মিলন

পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলিমুজ্জামান মিলনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পত্নীতলা থানার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনকে বিদায় সংবর্ধনা প্রদান করেন পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক ও থানার অন্যান্য সদস্যবৃন্দ। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ফুলেল তোড়া দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। 

এ উপলক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সূধীজন প্রমূখ।

এসময় ইউএনও বলেন, সরকারি চাকুরিজীবী হিসাবে বদলিজনিত কারনে কোন কর্মস্থলেই স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি।




  বিষয়:   Patnitala UNO  Alimuzzaman Milon farewell  Naogaon news  উপজেলা প্রশাসন  Bangladesh government officer transfer 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy