দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।শনিবার

2026-04-18T20:24:50+00:00
2026-04-18T20:24:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: এমপি কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ২৮১)
এমপি কয়ছর আহমদ
X

এমপি কয়ছর আহমদ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কর্তন উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

কয়ছর আহমদ বলেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেননি। দেশে তেলের সংকট নেই। ভবিষ্যতে যাতে তেলের দাম বাড়াতে না হয় সেজন্য আমরা তেল সাশ্রয় করছি। 

তিনি আরও বলেন, তেলের বাজারে যারা সিন্ডিকেট তৈরী করছে তাদের বিরুদ্ধে কঠোরহস্তে দমন করা হচ্ছে। তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান তিনি।

হাওরের ফসল রক্ষা বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা রেখেছি। মন্ত্রনালয় বিষয়টি দেখছেন। আগামী বছর থেকে ক্রমান্বয়ে ফসল রক্ষা বাঁধগুলোর নির্মান কাজ শুরু হবে।

পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy