প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : ১৮৭)

X
কলমাকান্দায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম।
উত্তর রানীগাঁও দমদম হাজংপাড়া মন্দির থেকে বিশ্বনাথপুর ভাষানীর খাল ব্রিজ হয়ে রঙ্গু মিয়ার বাড়ির পুকুর পাড় পর্যন্ত এ খনন কাজ বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান এবং খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : ওবাদুল হক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আসাদ মিয়া, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আঃ মান্নান, হাজং সম্প্রদায়ের প্রতিনিধি মারখন্দ দয়াল হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।