সুষ্ঠু আয়োজনে কালকিনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে

2026-04-19T12:28:06+00:00
2026-04-19T12:28:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু আয়োজনে কালকিনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ২৪৮)
X

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জানা গেছে, মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১০৩ জন। এর মধ্যে ৬৮১ জন পরীক্ষায় উপস্থিত ছিল, যা মোটের ৬১ দশমিক ৭ শতাংশ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ- আব্দুস সালাম মিয়া, মো. আবুল কালাম ও আরিফ খান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ ব্যবস্থাপনা, পরিকল্পিত আয়োজন এবং নিবিড় তদারকির ফলে পুরো পরীক্ষা প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও নির্বিঘ্ন। পরীক্ষা চলাকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতাও লক্ষ্য করা যায়।

শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও শান্ত পরিবেশে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছে বলে জানা গেছে। সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক ও স্থানীয় মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, দুই কেন্দ্রের সুপার ও সহকারী সুপার, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমার পূর্ব অভিজ্ঞতাও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy