চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মমভাবে হত্যা মামলার দুই

2026-04-19T13:44:25+00:00
2026-04-19T13:44:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৪৯)
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
X

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মমভাবে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
 
শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা প্রকাশ মাইকেল রানা ও মো. ইলিয়াস।

র‌্যাব-৭ জানিয়েছে, নিহত সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

তিনি নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন সাজিদ। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ি মহামুনি বাস স্ট্যান্ড এলাকা থেকে আশফাক কবির সাজিদ হত্যা মামলার আসামি রানা প্রকাশ মাইকেল রানাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বড় খাজুরার হাট পূর্বপাড়া এলাকা থেকে আরেক আসামি ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy