সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনার বীজ,সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

সারিয়াকান্দি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ৮১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৪ জন

2026-04-19T14:11:54+00:00
2026-04-19T14:11:54+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনার বীজ,সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ৬৫)
সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনার বীজ,সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ
X

সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনার বীজ,সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

সারিয়াকান্দি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ৮১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৪ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারিয়াকান্দির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব বীজ, সার, এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। 


২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন তিল ও মৌসুমী পাট, উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ ( সারিয়াকান্দি -সোনাতলা) এলাকার সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ।


এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথী, সারিয়াকান্দি থানারওসি আ.ফ.ম আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপি সভাপতি শাহাদত জামান সনি ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম (মুন্সি), সাবেক সভাপতি উপজেলা ছাএদল তারাজুল ইসলাম ফনি, বিএনপি ও সহযোগী সংগঠনের সদস্য বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy