টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হলরুমে

2026-04-19T17:24:49+00:00
2026-04-19T17:24:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ২৩৩)
টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত
X

টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে টানা ২১ দিনব্যাপী এই ভ্যাকসিন কার্যক্রম চলবে।  

এ বছর উপজেলায় ক্যাম্পেইনে প্রায় নয় হাজার শিশুকে ভ্যাকসিন দেওয়ার টার্গেট রয়েছে, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ইউনিয়ন পর্যায়ের টিকা কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্বের টিকার ২৮ দিনের গ্যাপ থাকলে একটি ডোজ প্রদান করা যাবে। কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এ টিকা গ্রহণ করা যাবে বলে জানানো হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন স্থানে হাম-রুবেলা রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই রোগের লক্ষণ হিসেবে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, এই টিকার কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

জরুরী ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া বাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy