
X
সাদুল্লাপুরে কৃষক কৃষানী সচেতনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ির পার্টনার প্রকল্পের ডেপুটি গ্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ তৌফিক আরিফিন।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাাখেন রংপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র গ্রোগ্রাম অফিসার অশোক কুমার রায় এবং জেলা মনিটরিং অফিসার আশাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আব্দুস ছালাম,উপজেলা জামায়াত ইসলামীর আমীর এরশাদুল হক ইমন, রিপোটার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি শাহজাহান সোহেল,কৃষক সুজন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে পার্টনার কংগ্রেস বিষয়ে কৃষক কৃষানীদের সচেতনায় গুরুত্বারোপ করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব ভুট্রাচার্য।
বক্তারা কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্যে তুলে ধরে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ছড়িয়ে দিয়ে পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ ও কৃষিতে উদ্যোক্তা সৃষ্টি করাই মূল লক্ষ্য উদ্দেশ্য ।
বক্তারা আরো বলেন, পুষ্টির চাহিদা মেটানো এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্প কৃষকদের নতুন পথ সৃষ্টি করবে। কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যে বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াই প্রধান কাজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ শতাধিক পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ সরকার কৃষিকে আধুনিকায়ন ও বাণিজ্যিক করতে নিরলস ভাবে কাজ করছে। 'পার্টনার' প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা এখন শুধু উৎপাদনকারী নন বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদন বৃদ্ধির অধিকতর গুরুত্বারোপ করেন।