প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ২৮)

X
মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-মাহমুদুল হক রুবেল
মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই। খেলা ধুলার মাঠ তৈরি করে কোমলমতি শিক্ষার্থী ও যুব সমাজকে খেলা ধুলায় মনোযোগি করতে হবে। মাদক ও অনলাইন জুয়া বর্তমানে ব্যপক আকার ধারণ করেছে এ থেকে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে বলে জানিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, হাতি মানুষমানুষের দ্বন্দ নিরসন, খেলার মাঠ তৈরি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে ব্যপক কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
রোববার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রসাশনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে উপজেলার সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দুর রউফ, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।