গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন।

2026-04-19T18:58:57+00:00
2026-04-19T18:58:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৯৫)
গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত
X

গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

শনিবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান ঢাকার এক হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘হুজ হু বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্টজন।

পুরস্কার অর্জন বিষয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের তিনি কৃতজ্ঞতা জানায়।

২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি শিক্ষা জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (১৯৮৮) ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৩) সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।





  বিষয়:   গাকৃবি  ড. মোস্তাফিজুর রহমান  হুজ হু বাংলাদেশ ২০২৬  কৃষি গবেষণা  মৃত্তিকা বিজ্ঞান  বাংলাদেশ শিক্ষা  বিশ্ববিদ্যালয় সংবাদ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy