পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশুকে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে হাম-রুবেলা ( এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ মত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (১৯

2026-04-19T19:02:04+00:00
2026-04-19T19:02:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশুকে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৬১)
পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন
X

পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন

খুলনার পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে হাম-রুবেলা ( এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ মত্রা নির্ধারণ করা হয়েছে। 


রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে "উপজেলা পর্যায়ে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানান সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। 


ডাঃ আহসানারা বলেন, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে ৬ মাস হতে ৫ বছরের নীচে ২০ হাজার ৫৪০ শিশু কে হাম রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। যার মধ্যে কমিউনিটি পর্যায়ের কেন্দ্র গুলো তে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন। 


নির্ধারিত কেন্দ্র সমূহ সহ স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন কৃত শিশুরা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। 


এলাকার কোন শিশু যাতে বাদ না পড়ে এজন্য ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করা সহ কোন ধরনের গুজব অথবা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা। 


টিকাদান কর্মসূচির শেষ দিন পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা।  


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, ইসলামিক ফাউণ্ডেশনের শওকত হোসেন, ডিজিএফআই প্রতিনিধি শাহীন, ব্র্যাক প্রতিনিধি ইউনুস আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy