মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫-২০২৬ অর্থ বৎসরে খরিফ-১ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র

2026-04-20T12:58:21+00:00
2026-04-20T12:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৩২)
মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ
X

মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫-২০২৬ অর্থ বৎসরে খরিফ-১ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। 


স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সজিব সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, কৃষক প্রতিনিধি ফজলুর রহমান বুলেট, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির প্রমুখ।


সভায় প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy