মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পুকুর খননকালে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের

2026-04-20T13:51:08+00:00
2026-04-20T13:51:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৮৪)
মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
X

মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর মান্দায় পুকুর খননকালে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর এলাকায় মূর্তিটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহানগর এলাকায় একটি ব্যক্তিগত পুকুর খননের কাজ করছিলেন শ্রমিকরা। খনন চলাকালে মাটির গভীরে কালো রঙের একটি মূর্তির সন্ধান পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাচীন আমলের এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, মূর্তিটির ওজন ও প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি অবহিত করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy