প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম (ভিজিট : ২৬২)

X
বীজ ও সার বিতরণ
খরিফ-১ মৌসুম ২০২৬-২০২৭ উপলক্ষে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) মাধবপুর উপজেলা প্রশাসন ও মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়াও বক্তব্য রাখেন শামসুল ইসলাম কামাল ও মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ৮৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।