মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে এক শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় সিটিটিসি অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

2026-04-20T16:26:06+00:00
2026-04-20T16:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৬৭)
মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার
X

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতাররা হলো- মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

আজ সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ২৫ মার্চ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রিন উড স্কুলের সামনে জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করেন ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।





  বিষয়:   Mohammadpur snatching  Dhaka crime  CTTC arrest  student robbery Bangladesh  police news Dhaka 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy