নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

সারাদেশের মতো নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

2026-04-20T19:43:05+00:00
2026-04-20T19:43:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩৪)
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
X

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের মতো নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় শহরের ইপিআই ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজার ১৬টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হেনা মোস্তফা কামাল, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy