ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স

2026-04-20T21:22:22+00:00
2026-04-20T21:22:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৬১)
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
X

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান  ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন এমটি-ইপিআই ছারোয়ার হোসেন ও হাসপাতালের অন্যান্য স্টাফ বৃন্দ।জানা গেছে ২৪ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৫ হাজার ১৭১ শিশুকে ১টি স্থায়ী কেন্দ্র ও ২৪০ টি আউট বিট কেন্দ্রে টিকা প্রদান করা হবে। 

২৫ জন টিকাদান কর্মী ৫০ জন স্বেচ্ছাসেবী এবং ২৪ জন সুপারভাইজার টিকাদান কাজে নিয়োজিত আছেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে হাম-রুবেলা  টিকাদান করা হবে। 

প্রথম দিনের টিকাদানের লক্ষ্যমাত্রা ১০৩৫ জন থাকলেও টিকা প্রদান করা হয়েছে ১৩১২ জনকে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy