প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ১২৯)

X
আন্না মিনজ
সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোরের বড়াইগ্রাম থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্ন মিনজ। তিনি মনোনয়ন পাওয়ায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের কৃতজ্ঞ প্রকাশ করেছেন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নাম ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা উন্নয়নে কাজ করে আসছেন।
আন্ন মিনজ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইলের বাসিন্দা। তিনি বিএনপির কেন্দ্রীয়নেতা জন গমেজের স্ত্রী।
তিনি মনোনয়ন পাওয়া আদিবাসী সম্প্রদায়ের লোকজন মনে করছেন, সুবিধা বঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারবেন। সুবিধাবঞ্চিত নারীদের কন্ঠ হয়ে সংসদে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন। তার এ অর্জন ঐতিহাসিক হিসেবে দেখছেন আদিবাসী নেতৃবৃন্দ।
এছাড়া নাটোরের লালপুর থেকে (নাটোর-নওগাঁ) সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সানজিদা ইয়াসমিন তুলি। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।