ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

অনলাইন ডেস্ক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন করা পুলিশের পোশাক ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচিত বিএনপি সরকার আসার পরই পোশাক

2026-04-21T11:44:02+00:00
2026-04-21T11:44:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ১০৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন করা পুলিশের পোশাক ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচিত বিএনপি সরকার আসার পরই পোশাক ফের বদলানোর বিষয়টি সামনে আনে পুলিশ কর্মকর্তারাই। পুলিশ সদস্যদের ‘বিরূপ মনোভাব’ এবং জনমতকে প্রাধান্য দিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ এবং জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু । এ ছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। তবে এ পরিবর্তনের আওতার বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে এই পরিবর্তনের সপক্ষে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এই বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের এই ইউনিফর্ম দেখা যাবে।

অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ইতিপূর্বে শার্টের রং লোহার মতো এবং প্যান্টের রং কফি নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এই রং নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এবং সাধারণ মানুষের মাঝেও এটি নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা পুনরায় রং নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে, পুলিশের এই ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না। যেহেতু ইউনিফর্মগুলো নিয়মিত সরবরাহ ও প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয়, তাই বর্তমান বাজেটের মধ্যেই এই সমন্বয় করা সম্ভব হবে।

 দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাকের কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। মূলত বাহিনীর সদস্যদের সন্তুষ্টি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এই রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy