ভোলায় ২লাখ ৮৮হাজার শিশুকে এমআর টিকা দেওয়া হবে

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইনে দুই লাখ ৮৮হাজার ৯২২জন শিশুকে এমআর টিকা দেওয়া হবে। জেলার সাত উপজেলার ছয় মাস

2026-04-21T12:31:43+00:00
2026-04-21T12:31:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় ২লাখ ৮৮হাজার শিশুকে এমআর টিকা দেওয়া হবে
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৩৪)
ভোলায় ২লাখ ৮৮হাজার শিশুকে এমআর টিকা দেওয়া হবে
X

ভোলায় ২লাখ ৮৮হাজার শিশুকে এমআর টিকা দেওয়া হবে

হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইনে দুই লাখ ৮৮হাজার ৯২২জন শিশুকে এমআর টিকা দেওয়া হবে। জেলার সাত উপজেলার ছয় মাস থেকে ৫৯মাস বয়সী শিশুরা এ টিকা পাবেন। 

সোমবার (২০এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম। এর আগে সকালে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

সিভিল সার্জন আরো জানান, বর্তমানে হামের প্রাদুর্ভাবের ফলে সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০এপ্রিল থেকে ১১দিন ব্যাপী ভোলা জেলার ১০টি স্থায়ী কেন্দ্রসহ মোট এক হাজার ৬৯০টি কেন্দ্রে হাম-রুবেলার এক ডোজ টিকা দেওয়া হবে। টিকাদান কাজে ২৩৮জন টিকাদানকর্মী ও তিন হাজার ২৯০জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। ৮দিন কমিউনিটি পর্যায়ে এবং তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে  এ টিকা দেওয়া হবে। যে সকল শিশুরা এর আগে হাম-রুমেলার দুই ডোজ বা এক ডোজ টিকা পেয়েছে বা পায়নি সকলেই এ টিকা নিতে পারবে। তবে যে সকল শিশুরা অসুস্থ্য বা হাম-রুবেলার টিকা নিয়েছে ২৮দিন হয়নি তারা এখন টিকা নিতে পারবে না। 

সুস্থ হলে বা টিকা দেওয়ার ২৮দিন পূর্ণ হলে তারাও পরবর্তীতে এ টিকা নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনসহ ভোলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy