জাতীয় সংসদে মাগুরার গর্ব একসাথে ৫ সংসদ সদস্য, রয়েছেন পূর্ণ মন্ত্রীও

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদে এবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাগুরা জেলায় জন্মগ্রহণ করা পাঁচজন সংসদ সদস্য। তাদের মধ্যে একজন পূর্ণ মন্ত্রী

2026-04-21T12:35:25+00:00
2026-04-21T12:35:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদে মাগুরার গর্ব একসাথে ৫ সংসদ সদস্য, রয়েছেন পূর্ণ মন্ত্রীও
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৫৭)
জাতীয় সংসদে মাগুরার গর্ব একসাথে ৫ সংসদ সদস্য, রয়েছেন পূর্ণ মন্ত্রীও
X

জাতীয় সংসদে মাগুরার গর্ব একসাথে ৫ সংসদ সদস্য, রয়েছেন পূর্ণ মন্ত্রীও

জাতীয় সংসদে এবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাগুরা জেলায় জন্মগ্রহণ করা পাঁচজন সংসদ সদস্য। তাদের মধ্যে একজন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, যা জেলার জন্য বিশেষ গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন মাগুরা-১ আসন থেকে নির্বাচিত মোঃ মনোয়ার হোসেন খান , যিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মাগুরা-২ আসন থেকে নির্বাচিত নিতাই রায় চৌধুরী বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন এবং তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতিও।

এছাড়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত তাহসিনা রুশদির লুনা মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের সন্তান। তিনি গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী হিসেবেও পরিচিত।

সংরক্ষিত মহিলা আসনের দুই সংসদ সদস্যও মাগুরার কৃতি সন্তান। তাদের একজন নেওয়াজ হালিমা আরলি, যিনি বিএনপির কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি। অন্যজন নিপুণ রায় চৌধুরী, যিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, উল্লেখিত পাঁচজনই মাগুরায় জন্মগ্রহণ করলেও তারা সবাই মাগুরা আসন থেকে নির্বাচিত নন। দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করলেও তাদের শিকড় মাগুরায় হওয়ায় বিষয়টি জেলার জন্য গর্বের হিসেবে দেখা হচ্ছে।

এবারের সংসদে একটি ব্যতিক্রমী দৃষ্টান্তও সৃষ্টি হয়েছে। মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা নিপুণ রায় চৌধুরীও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে পিতা-কন্যা একসঙ্গে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ মনে করেন , মাগুরার এই কৃতি সন্তানদের সম্মিলিত উপস্থিতি জাতীয় সংসদে জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতেকরে মাগুরা জেলার উন্নয়ন তরান্বিত হবে। 

মাগুরার এই গর্বিত প্রতিনিধিদের জন্য স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তাদের হাত ধরে জেলার সম্মান ও উন্নয়ন আরও সমৃদ্ধ হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy