রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২১ এপ্রিল)

2026-04-21T13:05:33+00:00
2026-04-21T13:05:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ১৯)
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড
X

রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এক বিশেষ অভিযানে ১০ জনকে কারাদণ্ড ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রাত ১২:১৫ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত দৌলতদিয়া ঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের নেতৃত্বে কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জন ব্যক্তিকে আটক করা হয়। 

আটককৃতদের 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে:১টি কাটার (ড্রেজার),২টি ক্যারিং বডি জব্দকৃত মালামাল বর্তমানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy