দেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ

2026-04-21T13:20:42+00:00
2026-04-21T13:26:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ১:২৬ পিএম  (ভিজিট : ৮৪)
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
X

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। 

সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার। নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ কর্মশূন্যতা পরেছে উল্লেখ করে এই খাতের লুটপাট ও দূর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদেসহ বস্ত্র ও পাট মন্ত্রনালয়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কো-অপারেটিভ ছাড়াও পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy