নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী থেকে মাধবদী ফেরার পথে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের

2026-04-21T13:24:57+00:00
2026-04-21T13:24:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৯৭)
নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
X

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদী থেকে মাধবদী ফেরার পথে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাঁচ নম্বর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে বলে ধারণা পুলিশ ও স্বজনদের। নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে ছিলেন।

নিহতের স্বজনরা জনায়, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। ধারনা করা হচ্ছে বিকেলে বাড়ি থেকে বের হয়ে সোমবার সন্ধায় নরসিংদী থেকে কাজ শেষ করে মাধবদী ফিরছিলেন তিনি। পথিমধ্যে কতিপয় দূর্বৃত্তরা তাকে পরিকল্পিত ভাবে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, সাথে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গুরুত্বর আহত করে সড়কে ফেলে যায়। সেখান থেকে হানিফ নামের এক সিএনজি চালক তাকে স্থানীয়দের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, রাত ১০টার দিকে এক সিএনজি চালক মুজিবুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে নামিয়ে সে চলে যায়। পুলিশ তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানানো যাবো। নিহত মুজিবুর রহমানের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy