নকলায় গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বাংলাদেশ গ্রাম

2026-04-21T13:52:01+00:00
2026-04-21T13:52:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৪৬)
নকলায় গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী
X

নকলায় গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে এবং ব্যবস্থাপনায় শেরপুরের নকলা উপজেলায়। গ্রাম আদালত বিষয়ক উম্মুক্ত মত বিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধায় উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নতুন বাজারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের বিচার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত প্রকল্পের ননকলা উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবীর জানান, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয় ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়, গ্রাম আদালত কি,কেন মানুষ গ্রাম আদালতে যাবে, গ্রাম আদালত কি কি ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে, গ্রাম আদালত কোন বিরোধ গুলো নিষ্পত্তি করতে পারে না,গ্রাম আদালতে কীভাবে আবেদন দাখিল করতে হবে, গ্রাম আদালত গঠন,গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে,গ্রাম আদালত কীভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে, এই বিষয় গুলো নিয়ে ভিডিও প্রদর্শনীতে তুলে ধরা হয়।

এসময় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গণ সহ সকল সদস্য বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক,ইমাম, পুরোহিতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন। পরে প্রদর্শনী ভিডিওর নাটিকার প্রশ্ন উত্তরপর্বে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy