প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম (ভিজিট : ১০২)

X
ন্দীগ্রাম বিশেষ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা।
শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।
গত সোমবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফিতা কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই শিশুদের মাঝে হাম-রুবেলা রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শারমিন আরা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। হাম ও রুবেলার মতো প্রাণঘাতী রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. ইকবাল মাহমুদ লিটন, ডা. আরিফুল ইসলাম, ডা. আবু নাঈম, ডা. মুমতাহিনা তাসনিম, ডা. নিশাত রিমা, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী এবং ডা. মারইয়াম-মা-আরিজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, ইপিআই ইনচার্জসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার শিশুদের হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে এ রোগগুলোর বিস্তার প্রতিরোধ করা সম্ভব হয়।