তিন জেলায় নতুন পুলিশ সুপার

বুলেটিন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সরকার শেরপুর, নাটোর ও খুলনা জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। একই সঙ্গে পাঁচ এসপির বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের বিস্তারিত জানানো হয়েছে।

2026-04-21T15:46:07+00:00
2026-04-21T15:54:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন জেলায় নতুন পুলিশ সুপার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৩:৫৪ পিএম  (ভিজিট : ৩১৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। শেরপুর, নাটোর ও খুলনা জেলার তিন পুলিশ সুপারসহ পাঁচ এসপিকে বদলি করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে, কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।









  বিষয়:   বাংলাদেশ পুলিশ  এসপি বদলি  পুলিশ সুপার নিয়োগ  শেরপুর  নাটোর  খুলনা  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  প্রশাসনিক রদবদল  আইনশৃঙ্খলা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy