সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। নতুন নির্দেশনা আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর।

2026-04-21T16:02:35+00:00
2026-04-21T16:02:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৮৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সপ্তাহের অন্যান্য কার্যদিবসে অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার আগের মতোই সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলবে। ভার্চুয়াল আদালতের জন্য প্রয়োজনীয় কার্যতালিকা (কজলিস্ট) এবং ভার্চুয়াল মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

মূলত রাষ্ট্রীয় খরচ কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও পরিবেশবান্ধব করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এই নতুন নিয়মটি আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। 




  বিষয়:   সুপ্রিম কোর্ট  ভার্চুয়াল আদালত  বাংলাদেশ বিচার বিভাগ  হাইকোর্ট বিভাগ  আপিল বিভাগ  তথ্য প্রযুক্তি  ডিজিটাল বিচার ব্যবস্থা  আদালত কার্যক্রম  আইন বিচার 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy