সাঁথিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

সাঁথিয়া প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের হাপানিয়া ও খামার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবিকে গ্রেফতার করে মঙ্গলবার

2026-04-21T16:34:35+00:00
2026-04-21T16:34:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
সাঁথিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৮৯)
মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
X

মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের হাপানিয়া ও খামার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবিকে গ্রেফতার করে মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে কারাদণ্ড ও জরিমানা করে জেলে পাঠানো হয়েছে। 

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম   ও ফোর্সের সহায়তায় সাঁথিয়া উপজেলার  নন্দনপুর ইউনিয়নের হাপানিয়া ও খামার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবিকে ২০ এপ্রিল রাতে গ্রেফতার করেন থানা পুলিশ।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মঙ্গলবার (২১ এপ্রিল)  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য (গাঁজা) ব্যবসায়ী নন্দনপুর গ্রামের বাবু আলী শেখের ছেলে মোঃ সুরুজ (৩৫), হাপানিয়া গ্রামের মোজাই সরদারের ছেলে মোঃ আজমকে (৩৫)কে  ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। 

মাদক সেবনকারী তেঁতুলিয়া গ্রামের ওহাব আলীর ছেলে মোহাম্মদ আলহাজ্বকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন শ' টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা ২ জন মাদক ব্যবসায়ী ও ১ জন মাদকসেবিকে রাতে গ্রেফতার করেছি। মাদকসেবি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy