
X
অংশীজন সভা
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অংশীজন সভা গতকাল সোমবার দাউদকান্দির গৌরীপুরে সম্পন্ন হয়েছে। কোম্পানির গৌরীপুর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি উপজেলার শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের নিয়ে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব চলে বেলা এগারোটা থেকে শুরু করে ২টা পর্যন্ত।
অদ্য এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকাসমূহের মধ্যে দাউদকান্দি উপজেলার গ্রাহক, জনপ্রতিনিধী, প্রশাসন ও সংবাদকর্মীগণের সমন্বয়ে এবিকা গৌরীপুর কার্যালয় প্রাঙ্গণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), বিজিডিসিএল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদওয়ান ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি উপজেলা, ডাঃ হাবিবুর রহমান, থানা স্বাস্থ্য অফিসার, প্রকৌঃ মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (বিপণন), মোঃ হাবীবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), প্রকৌঃ আবু মোঃ জাহাঙ্গীর বাদশা, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়), প্রকৌঃ ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক (ইএস), প্রকৌঃ মাসুদ জামান, উপ-মহাব্যবস্থাপক (প্রজেক্ট সেল), শ্যামল কুমার দত্ত, উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব উত্তর) এবং সভায় সভাপতিত্ব করেন নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন)।
অংশীজন সভায় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সভার উদ্দেশ্য তুলে ধরেন। সবার পরিচিতি পর্ব গ্রহণের পরে আনুষ্ঠানিক ভাবে কোরান তেলওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। প্রকৌঃ অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক গৌরীপুর এর প্রারম্ভিক বক্তব্যের পরে মহাব্যবস্থাপক বিপণন মহোদয় বক্তব্য দেন। পরবর্তীতে বিভিন্ন শ্রেনীর গ্রাহক ও সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
গ্যাস স্বল্পতা, গ্যাসের চাপ স্বল্পতা বিষয়ে গ্রাহক ও সংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। এছাড়াও গ্রাহক সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মহাব্যবস্থাপক (বিপণন) মহোদয়।
এসি ল্যান্ড জনাব রেদোয়ান ইসলাম তার বক্তব্য দেন, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ভিপি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব, বিএনপি দাউদকান্দি উপজেলা গ্রাহক সচেতনতার বিষয়ে বক্তব্য দেন। টিএইচও দাউদকান্দি তার বক্তব্যে গ্রাহক সেবা ও অংশজন সভা নিয়ে আশানুরুপ মন্তব্য করেন।
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সামগ্রিক দিক তুলে বক্তব্য রাখেন। সর্বশেষ সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অংশীজন সভা সমাপ্ত ঘোষণা করেন।