দেড় মাসের শিশু নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ

2026-04-21T17:40:49+00:00
2026-04-21T17:40:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেড় মাসের শিশু নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৫১)
দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী
X

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর এই আদেশ দেন। শিল্পীর সাথে রয়েছে তার মাত্র ১ মাস ১৬ দিন বয়সী শিশুসন্তান কাইফা ইসলাম সিমরান।

আদালত সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২টার দিকে শিল্পীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করে বলেন, আসামির সিজারিয়ান অপারেশন হয়েছে এবং তার কোলে অত্যন্ত ছোট একটি শিশু রয়েছে। মানবিক কারণে জামিন প্রার্থনা করা হলেও আদালত তা নাকচ করে দেন।

তদন্ত কর্মকর্তার দাবি, শিল্পী বেগম ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি উল্লেখ করেন, তার ১ মাস ১৬ দিনের পুত্রসন্তান রয়েছে। তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকাল ৩টা ১২ মিনিটে আদালত থেকে বের করা হয়। 

এ সময় আদালতের চতুর্থ তলায় কাঁদতে থাকেন তিনি। পরে তার কোলে তুলে দেওয়া হয় দেড় মাস বয়সী একটা বাচ্চা। এ সময় আদালতের বারান্দায় রাখা বেঞ্চে বসে সেই বাচ্চাকে দুধ খাওয়ান ওই মা। 

পরে ওই বাচ্চাকে কোলে নিয়ে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি কাঁদতে থাকেন। যুবলীগ নেত্রী আক্ষেপ করে বলেন, ‘রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।’





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy